দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের আট মাসের সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। কূটনৈতিক তৎপরতার এই খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৬ শতাংশ।
কূটনৈতিক আলোচনার সম্ভাবনায় দিনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছিল। লেনদেনের সময় যত গড়িয়েছে, দাম আরও কমেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৬ ডলার ৫৪ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯৭ ডলার ৫৬ সেন্টে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনা শুরু হতে পারে, এমন আশাই তেলের বাজারে এই দরপতনের পেছনে কাজ করছে।
সূত্র: আল-জাজিরা
/অ